প্যারিসের দুই মাল্টিপ্লেক্সে সিয়াম-পূজার ‘শান’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযুগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’। মুক্তির পরই দর্শক নন্দিত হয় ছবিটি। এবার সেটি মুক্তি পাচ্ছে ফ্রান্সের প্যারিসে।ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ছবিটি প্রদর্শিত হবে। সেখানে ছবিটি ডিস্ট্রিবিউশন করছে দেশি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি ছবিটি।

Manual1 Ad Code

পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code