হাতিয়া স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হাতিয়া প্রতিনিধি :
প্রবল জোয়ারে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ দিয়ে লোকালয়ে পানি ডুকে ক্ষতবিক্ষত হয় গ্রামীন সড়ক। সম্পূর্ন চলাচলের অনুপযোগী এসব রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে স্থানীয় অধিবাসীরা। বুধবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম মহব্বতের সহযোগীতায় এলাকাবাসি প্রায় ৩ কিলোমিটার রাস্তার ভেঙ্গে যাওয়া বিভিন্ন অংশের সংস্কারের কাজ করেন।
জানাযায়, প্রায় শতাধীক গ্রামবাসী এ সংস্কার কাজে অংশগ্রহন করেন। এতে চরঈশ্বর ইউনিয়নের কলেজগেইট থেকে মাইজচা মার্কেট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে ভেঙ্গে যাওয়া রাস্তার মেরামতের কাজ করেন তারা। বড় বড় গর্তে বস্তার মধ্যে মাটি ভরাট করে পেলে তা চলাচলের উপযোগী করে তোলেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন জেলে, ব্যবসায়ী ও দুটি গ্রামের প্রায় দুই সহশ্রাধীক লোক চলাফেরা করে।
গত ৫ আগস্ট অমাবশ্যার অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার চরঈশ্বর, নলচিরা, সূখচর, তমরদ্দি, সোনাদিয়, নিঝুমদ্বীপ, হরনী ও চানন্দী সহ ৮টি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়। এসময় ৮টি ইউনিয়নের প্রায় ৮কিলোমিটার বেড়ীবাঁধ ভেঙ্গে যায়। প্রবল জোয়ারে মানুষের ফসলি জমি, মাছের ঘের , কাচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code