হিতৈষী ফাউন্ডেশন চুনারুঘাট কর্তৃক ঈদ খাদ্যসামগ্রী বিতরণ।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:- “সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী” সামাজিক ও মানবিক সংগঠন হিতৈষী ফাউন্ডেশন চুনারুঘাটের আয়োজনে আজ (২১ মে) উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন থেকে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খাঁন। পরে সংগঠনের সদস্য ও সেচ্ছাসেবীদের মাধ্যমে উপজেলার বেশকয়টি গ্রামের মধ্যবিত্ত, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত ৫০০ টি পরিবারের ঘরে ঘরে ঈদ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া ব্যবস্থা গ্রহণ করা হয়।


সংগঠনের সভাপতি ব্যাংকার মোঃ রায়হান উদ্দিন জানান, করোনা পরিস্থিতির কারণে পৃথিবীব্যাপি অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের মানুষ ও আমার উপজেলার মানুষ ভালো নেই। তাদের কথা চিন্তা করে আমি আমার বেতন ও বোনাসের এক লক্ষ্য টাকা সংগঠনে দিয়ে দেই। এবং সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা নিয়ে উপজেলার বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এই দুঃসময়ে দেশ ও প্রবাস থেকে অনেক মানুষ এগিয়ে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখনই উপযুক্ত সময় মানুষের পাশে দাড়ানোর, আসুন যার যার অবস্থান থেকে সরকারের পাশাপাশি আমরাও প্রতিবেশীদের হৃদয়ের কাছে থাকি। গাজীপুর ইউনিয়নের যুবসমাজ ও সংগঠনের যারা এই মহতী কাজে শ্রম, মেধা ও অর্থ দিয়ে প্রাণশক্তি জানিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

Manual5 Ad Code

Manual1 Ad Code

সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম জানান, সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ড করে আসছি। যেমন, শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, বিভিন্ন পাঠাগারে বই প্রদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, অসুস্থ রোগীকে সহযোগিতা প্রদান, এবং প্রতিটি ঈদে আমরা ধারাবাহিক ভাবে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এই কাজে সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, নিত্যশুভার্থী ও সকল সদস্য সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান রাশেদ জানান, মানুষের প্রতি মানুষের মায়া মমতা লালিত হয় মানুষের কল্যাণে কাজ করা থেকে। এই ক্রান্তিকাল ও করোনা মহামারিতে ছোট পরিসরেও মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগছে। সংগঠনের নিবেদিত একঝাঁক মানবিক মানুষদের কারণেই আমরা সহজে যেকোন উদ্যােগ গ্রহণ করতে পারি। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুধুই মানুষের ভালোবাসা থেকে সম্ভব হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code