হেলিকপ্টার চড়ে দোয়ারাবাজারের ফ্রান্স প্রবাসী রশিক আলীর বিয়ে।।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট :বুধবার হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন দোয়ারাবাজার উপজেলার ভবানীপুর গ্রামের রশিক আলী।বিয়ের স্মৃতি ধরে রাখতে তার এ আয়োজন।

Manual3 Ad Code

বুধবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামের মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জ শহরস্থ পানসী রেস্টুরেন্টে বিয়ের আসরে উপস্থিত হলেন ফ্রান্স প্রবাসী বর রশিক আলী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে সোনিয়াকে (কনে) নিয়ে একই মাঠে অবতরণ করেন বর রশিক আলী।
এ সময় হেলিকপ্টারে চড়ে আসা নব দম্পতিকে একনজর দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমান। শিশু-কিশোরসহ হাজারো জনতার ভিড় সামলাতে নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন এলাকার একঝাঁক স্বেচ্ছাসেবি।

ফ্রান্স প্রবাসী বর রশিক৷ আলী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও কনে মুরশিদা আক্তার সোনিয়া সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুর আবাসিক এলাকার ফরিদ আহমেদের মেয়ে।

Manual6 Ad Code

বরের মা করফুল নেছা বলেন, উচ্চাভিলাসী প্রবাসী ছেলের ব্যতিক্রমি এ বিষয়ে পরিবারের লোকজন সবাই খুশি। তারা এমনটাই কামনা করছিলেন। তাদের দাম্পত্য জীবন যেনো উজ্জ্বল ও সুখময় হয়- সকলের প্রতি এ কামনা করেন তারা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code