হোসেনপুরে লটারীর মাধ্যমে কৃষক বাছাই:

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মো:জাকির হোসেন, হোসেনপুর(কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুরে লটারীর মাধ্যমে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত পদ্ধতিতে কৃষক বাছাই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় সোমবার সকাল ১০টায় উপজেলা পরিযদ সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল কাইয়ুম খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, ওসি এলএসডি আতিকুর রহমান প্রমুখ।
কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার ৫ হাজার কৃষক এ লটারীতে নাম অন্তভূক্ত করেছেন। এর মধ্য থেকে ১ হাজার ৭০ জন কৃষক বাছাই করে প্রতি জন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে সরকারি নির্ধারিত প্রতি কেজি ধান ২৬টাকা করে ক্রয় করা হবে। এর মধ্যে পৌর এলাকায় ১১৫ জন, আড়াইবাড়িয়া ১১৪জন, শাহেদল ১২৫ জন, পুমদী ১৭৭জন, জিনারী-১৭০ জন, সিদলা ১৮৭ জন ও গোবিন্দপুর ইউনিয়নে ১৮২ জন কৃষক নির্বাচন করা হবে। এ ছাড়াও নির্ধারিত ডিলারদের কাছ থেকে ৯২২ মেট্রিক টন চাল ৩৯ টাকা দরে ক্রয় করা হবে বলেও জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code