হোয়াইটওয়াশ থেকে বাঁচলো পাকিস্তান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শেষ টি-টোয়েন্টিতে রোমাঞ্চ ছড়ালেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারেনি নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। নেপিয়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভালো পুঁজি পেয়েছিল নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট দারুণ সূচনায় ভূমিকা রেখেছিলেন আজকেও। তিনি ২০ বলে বিদায় নেন ৩৫ রানে। তবে ইনিংস সমৃদ্ধ করতে বড় ভূমিকা ছিল ডেভন কনওয়ের। ৪৫ বলে ৬৩ রান করেছেন তিনি। কনওয়ের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছয়। তাকে ২০ বলে ৩১ রানে সঙ্গ দিয়েছেন গ্লেন ফিলিপস। শেষ পর্যন্ত ৭ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। পাকিস্তানের হয়ে ২০ রানে ৩টি উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। দুটি নিয়েছেন হারিস রউফ। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে টপ অর্ডারের রান পাওয়াটা জরুরি ছিল পাকিস্তানের। আর সেই কাজটি করেছেন ওপেনার রিজওয়ান। তার ঝড়ো ইনিংসেই সফরকারীদের জয়ের ভিত রচিত হয়েছে। দলীয় ৪০ রানে হায়দার আলীর উইকেট পতনের পর রিজওয়ানের সঙ্গে স্কোরবোর্ডে দ্রুত রান তুলেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাফিজ। এই ম্যাচেও হাত খোলার চেষ্টা করেছিলেন। ২৯ বলে ৪১ রান করে ফেলা হাফিজকে বিদায় দিয়েছেন কুগলেইন। তবে অপরপ্রান্ত আগলে খেলেছেন রিজওয়ান। মাঝে খুশদিলের (১৩) উইকেট পড়লেও পাকিস্তানের জয় নিয়ে কোনও দুশ্চিন্তা ছিল না একটা সময় পর্যন্ত। কিন্তু সাউদির ১৯তম ওভারে পর পর দুই বলে দুটি উইকেট পড়লে ম্যাচটায় কিছুটা রোমাঞ্চের সৃষ্টি হয়েছিল। ১৯.২ ওভারে রিজওয়ান ৮৯ রানে ফিরলে পাকিস্তান শিবিরে উৎকণ্ঠা বেড়ে গিয়েছিল আরও। তবে ১৯.৪ ওভারে জেমিসনের বলে ইফতিখার ছয় মারলে ৬ উইকেট হারিয়ে ঠিকই জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code