হ্যামট্রামিকের আইডিয়াল ইসলামিক সেন্টারে ঈদে মিলাদুন্নবী মাহফিল ২১ সেপ্টেম্বর

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : হ্যামট্রামিকে বৃহৎ পরিসরে ৪র্থ বার্ষিক আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও র‌্যালির আয়োজন করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর রবিবার, দুপুর ১২টায় হ্যামট্রামিকের আইডিয়াল ইসলামিক সেন্টার,  27121 হলব্রুক, মিশিগানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।আন্তর্জাতিক এই মাহফিল ও র‌্যালি আয়োজন করেছে Sunni Alliance of North America (SANA)। আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানটি হবে ঈমান, ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহামঞ্চ। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিশিষ্ট ইসলামি আলেম ও বক্তারা অংশ নেবেন।

Manual5 Ad Code

বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন মিশিগানের শায়খ আব্দুল করিম ইয়াহইয়া, নিউ জার্সির শায়খ আমিন মুহাম্মদ, ক্যালিফোর্নিয়ার শায়খ জামাল উদ্দিন, মিশিগানের ড. শরীফ সাহিবজাদা, শায়খ তাহির মতিন সিদ্দিকী, ইমাম দাউদ ওয়ালিদ এবং শায়খ মুহাম্মদ ইশতিয়াক। আয়োজকরা জানান, ইসলামি শিল্পীদের পরিবেশনায় সরাসরি নাশিদ পরিবেশনও থাকবে অনুষ্ঠানে।মাহফিলে অংশ নিতে এবং আসন সংরক্ষণের জন্য অংশগ্রহণকারীদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মাহফিল সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে 313-721-0902 অথবা 313-525-2230।এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং মুসলিম সম্প্রদায়কে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগ্রত করাই এই মাহফিলের মূল উদ্দেশ্য।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code