১০০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা পাওয়া যাবে ৫০০০ টাকায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে। আগামী ২২ জানুয়ারি থেকে এই স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

Manual3 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়েছে, ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসের ঢেউ খেলানো আকৃতির মুদ্রাটি। ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্য মুদ্রার একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে।

Manual8 Ad Code

এছাড়া, স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতুর একটি ছবি এবং সেতুর ওপরে ‘Padma Bridge- The Symbol of national pride’ এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল ২০২২ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code