১০ ডিসেম্বর পাড়া-মহল্লায় পাহারায় থাকবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, ‘১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। ফখরুল সাহেবকে আমি বলতে চাই, আমাদের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। এরমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে রাতের অন্ধকারে শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর পুড়িয়েছে। তারা আগুন-লাঠি নিয়ে আসবে, এজন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যানকে ফখরুল সাহেব বলেন “খাঁচা”।’

Manual6 Ad Code

সোমবার (৫ ডিসেম্বর) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আওয়ামী লীগ নোয়াখালী জেলার ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে, হবে খেলা, এই ডিসেম্বরে খেলা হবে। আগামী নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে স্লোগান মির্জা ফখরুলের পছন্দ নয়। আরও কারও কারও পছন্দ নয়। কিন্তু যে স্লোগান জনগণ পছন্দ করে, সেই স্লোগান আমি দিয়েই যাবো। খেলা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code