১০ শর্তে সীমিত আকারে ইফতার বিক্রি অনুমতি : জেলা প্রশাসক, হবিগঞ্জ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। ১০টি শর্তে সীমিত আকারে ইফতার বিক্রি অনুমতি দেওয়া হয়।শনিবার ২৫এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সধারী হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান বিশেষ ব্যবস্থা গ্রহণপূর্বক সীমিত আকারে ইফতার বিক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখায় আজ থেকে শুরু করে আগামী ৩ দিন দুপুর ২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। যেসব নিয়ম মানতে হবে:-
১. লাইসেন্সধারী প্রতিষ্ঠান হতে হবে এবং তা হালনাগাদ করা থাকতে হবে।
২. বসার কোন ব্যবস্থা রাখা যাবে না। শুধু পার্সেল সার্ভিস।
৩. প্রতিষ্ঠান/দোকানের সকলকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক থাকতে হবে। মাস্ক/গ্লাভস/ক্যাপ/সুরক্ষা পোশাক সকল কর্মচারীদের কমপক্ষে ২ সেট মালিকপক্ষ হতে সরবরাহ করতে হবে এবং কর্মচারীদের এসবের ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. ৩ ফিট দূরত্বে মার্কিং করতে হবে এবং বিক্রয়ের সময় এই দূরত্ব নিশ্চিত করবেন। মালিকপক্ষ হতে নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন।
৫. দোকান দুপুর ২টা হতে ইফতারের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত খোলা রাখা যাবে। প্রস্তুতির জন্য কর্মচারীরা ২টার পূর্বে আসতে পারবেন তবে শাটার খোলা রাখা যাবে না। কোন কিছু বিক্রয় করা যাবে না।
৬. রাস্তার বা ফুটপাথের উপর কিংবা কোন খোলা স্থানে কোন কিছু রান্না করা যাবে না।
৭. খাদ্যে ভেজাল বা রং ব্যবহার করা যাবে না।
৮. দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না।
৯. সামাজিক দূরত্ব নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে।
১০. জেলা প্রশাসন প্রদত্ত সকল নিয়মাবলি।
উপরের নিয়মাবলির কোন ব্যত্যয় ঘটলে যে কোন মুহুর্তে অনুমতি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code