১৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলো ভুটান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভুটানের ১৬টি পণ্যে নতুন করে শুল্কমুক্ত প্রবেশে সুবিধা দিয়েছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে গত ৪ আগস্ট একটি আদেশ জারি করে, যা সোমবার (৮ আগস্ট) প্রকাশ করা হয়। ২০২০ সালের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় ভুটানকে এই সুবিধা দিয়েছে বাংলাদেশ। যে ১৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- দুধ, প্রাকৃতিক মধু, গম বা মেসলিনের আটা, জ্যাম, ফলের জেলি, মার্মালেড, সিমেন্ট ক্লিংকার, পোর্টল্যান্ড সিমেন্ট, সাবান, পার্টিকেল বোর্ড, ফেরো সিলিকন, লৌহ অথবা নন-আলয় স্টিলের বার, রড, মিনারেল ওয়াটার, গমের ভুসি ও কাঠের আসবাবপত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code