১৬৯জন শিক্ষার্থী পেল শিল্পকলার কোর্স সমাপনী সনদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সিলেট বছরব্যাপী বিভিন্ন বিষয় ও মেয়াদে প্রশিক্ষণদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে বিরাট
ভূমিকা রেখে চলেছে। সংস্কৃতিমনস্ক জাতি গঠনে জেলা শিল্পকলা একাডেমি সিলেট শিশু ও সাধারণ বিভাগের আওতাধীন সংগীত, নৃত্য, আবৃত্তি, চারুকলা, নাটক ও তালবাদ্যযন্ত্র বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে
সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে। কোর্স সমাপনী পরীক্ষা ২০২০-এ উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান উপলক্ষে আজ (১০ মার্চ) আয়োজন করা হয় সনদপত্র বিতরণ ও সংগীতানুষ্ঠান।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা চৌধুরী ও বাংলাদেশ বেতার
সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের ভাবনা ও
পরিকল্পনায় পরিবেশিত হয় সংগীতানুষ্ঠান ‘গানে মেলে প্রাণের সন্ধান’।

Manual7 Ad Code

সংগীত পরিবেশনায় ছিলেন পল্লবী দাস মৌ, সুমাইয়া ইসলাম শোভা ও অর্নিষা দাশ পর্ণা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code