১৭ ডিসেম্বর চিলাহাটি-হলদীবাড়ি ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক,নিউইয়র্ক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ১৭ ডিসেম্বর চিলাহাটি-হলদীবাড়ি রুটে মালবাহী ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে পুনরুজ্জীবিত করেছেন। দর্শনা, বেনাপোল, রহমানপুর, বিরল ও রাধিকাপুর রুট দিয়ে ভারতে ট্রেন চলাচলের প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক এই রুটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা জানান তিনি। প্রস্তুতিমূলক এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

Manual4 Ad Code

রেলমন্ত্রী বলেন, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু রেলসেতু গত ২৯ নভেম্বর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্ট মাসের আগেই এটি চলাচলের জন্য উন্মুক্ত হবে। এর ফলে রেল সেবার সম্প্রসারণ এবং সাধারণ মানুষ ট্রেনে যাতায়াত করতে পারবেন আরো সহজে। এই সেতুর উপর দিয়ে মিটার গেজ লাইনে ১০০ কিলোমিটার বেগে ও ব্রডগেজ লাইনে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, আগামী ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় চিলাহাটি-হলদীবাড়ি রুটে মালবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আগামী বছরের ২৬ মার্চ একই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code