১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:

১৭ ডিসেম্বর ঢাকাই চলচ্চিত্রের সফল নায়িকা শাবনূরের জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্ম নেন তিনি। তাঁর পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। প্রখ্যাত নির্মাতা এহতেশাম তাঁর নাম বদলে রাখেন শাবনূর। এই নামেই তিনি সিনেমাজগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন।

Manual1 Ad Code

এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ (১৯৯৩) চলচ্চিত্রের মাধ্যমে নায়ক সাব্বিরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম চলচ্চিত্র ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহর সঙ্গে প্রায় প্রতিটি সিনেমাই দারুণ ব্যবসায়িক সফলতা নিয়ে আসে। জনপ্রিয় সালমান শাহ-শাবনূর জুটির ১৪টি চলচ্চিত্র ব্যবসায়িক সফলতা লাভ করে।

Manual6 Ad Code

এই জুটির প্রথম চলচ্চিত্র জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ১৯৯৪ সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাঁদের নিয়ে ফারুক-কবরী জুটির ‘সুজন সখী’ চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ করেন। ১৯৯৫ সালে ‘স্বপ্নের ঠিকানা’, ১৯৯৬ সালে ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ১৯৯৭ সালে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ এ জুটির উল্লেখযোগ্য ছবি।

সালমান শাহের অকালপ্রয়াণের পর রিয়াজের সঙ্গে শাবনূরের জুটিও ছিল দারুণ জনপ্রিয় ও সফল। এ ছাড়া মান্না, ফেরদৌস, শাকিব খানের সঙ্গেও তাঁর সফল সিনেমা রয়েছে।

দারুণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শাবনূর দশবার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার জয় করেছেন। বাচসাস পুরস্কার জিতেছেন দুবার। আর ২০০৫ সালের ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Manual7 Ad Code

শাবনূর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন ব্যবসায়ী অনিক মাহমুদকে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম ছেলেসন্তানের মা হন। তাঁর ছেলের নাম আইজান নিহান।

প্রেক্ষাগৃহে তাঁকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালের জানুয়ারিতে। ‘পাগল মানুষ’ নামের সেই ছবিও অনেক দিন আগের। নির্মাণশৈলীর ঘাটতি আর নায়িকার ফিটনেসহীনতায় চলচ্চিত্রটি দর্শকের মন জয় করতে পারেনি। বেশ লম্বা বিরতির পর সম্প্রতি তাঁর ফেরার খবর শোনা যাচ্ছে। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখার জন্য অগণিত ভক্ত উন্মুখ হয়ে আছেন।

News /R-3

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code