১৯ ডিসেম্বর বার্মিংহামে জাতীয় দিবস উদযাপন পরিষদের বিজয় দিবস পালন করবে

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

আমিরুল ইসলাম বেলাল ঃ আগামী ১৯ ডিসেম্বর বার্মিংহামে বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হবে। এই দিবসটি সফলভাবেক পালন করার লক্ষ্যে গত ৮ নভেম্বর স্থানীয় বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে ৩৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত বার্মিংহামের সর্ববৃহৎ বাংলাদেশী সংগঠন বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের নবগঠিত কার্য্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাফিজ খাঁনের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবলুর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,সৈয়দ জমশেদ আলী,আব্দুল কাদীর আবুল,কামাল আহমেদ,এবং হাবিবুর রহমান,যুগ্ম সম্পাদক জুম্মা আহমেদ লিটু,কোষাধ্যক্ষ্য আমিনুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রেজা চৌধুরী জিলু,প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বেলাল,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ ভূইয়া,নির্বাহী সদস্য আলহাজ্ব ফিরোজ খাঁন,সিতার আহমেদ,আব্দুল্লাহ আল মামুন ও ফখর উদ্দীন। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছ‘টায় আষ্টনের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual2 Ad Code

 

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code