ইউক্রেনে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না: ন্যাটো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। নরওয়েতে দেওয়া এক ভাষণে স্টোলটেনবার্গ বলেন, এমন আগ্রাসী নীতির সফল না হওয়া আমাদের স্বার্থের পক্ষে যায়।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলমান থাকা অবস্থায় ন্যাটো জোট তাদের ঐতিহাসিক সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার মার্কিন সিনেট ও ইতালির পার্লামেন্ট ফিনল্যান্ড ও সুইডেনের ৩০ দেশের জোটে যোগদানের বিষয়টি অনুমোদন করেছে। দেশ দুটির জোটে যোগ দিতে ৩০ সদস্য রাষ্ট্রের অনুমোদন লাগবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code