১৯ নভেম্বর বার্মিংহামে লালন উৎসব

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা লালন ভক্ত সংস্কৃতিকর্মীদের মিলন মেলা ঘঠাতে আগামী ১৯ নভেম্বর রোববার বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। বিকাল ৫টা থেকে বার্মিংহামের নবাব ইম্পোরিয়্যাল হলে অনুষ্ঠিত হতে যাওয়া এই লালন উৎসবকে সফল করতে কমিউনিটির সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করে আয়োজকদের পক্ষ থেকে বার্র্মিংহামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লালন উৎসব-২০১৭ আয়োজকদের অন্যতম কামাল আহমেদের সভাপতিত্বে ও সৈয়দ এলাহি হক শেলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি দেলোয়ার হোসে মঞ্জু। এসময় বার্মিংহামে লালন উৎসব আয়োজনের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয় প্রবাসের বুকে আমাদের সমৃদ্ধ বাংলা সাহিত্য সংস্কৃতি কৃষ্টির নানা উপস্থাপনা ও চর্চার মাধ্যমেই বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে উত্তোলন করা সম্ভব। সংবাদ সম্মেলন থেকে লালন উৎসব -২০১৭ কে সফল করতে সর্ব্বোচ্চ চেষ্টা করা হবে বলেও উল্লেখ করা হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এসের রাজু আহমেদ,এটিএন বাংলা ইউকের কাউছারুল ইসলাম সুমন,বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ,এনটিভির মোঃ ইকবাল,চ্যানেল আইয়ের আশরাফুল ওয়াহিদ দুলাল,হোসেন আহমেদ,আই ওন টিভি‘র মকবুল চৌধুরী,বুলন চৌধুরী,জুম্মা আহমেদ লিটু,নাজিম উদ্দিন,জুনেদুর রহমান,ফাহিমা রহিম,আব্দুল জলিল,আব্দুল্লাহ আল মামুন, খালেদ আহমেদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code