১৯ মাস পর সচিবালয়ে ঢোকার অনুমতি পাচ্ছেন দর্শনার্থীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

দীর্ঘ ১৯ মাস পরপুনরায় চালু হচ্ছে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাস ইস্যু কার্যক্রম। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সীমিত আকারে এ কার্যক্রম শুরু হচ্ছে।

 

 

Manual3 Ad Code

বুধবার (২৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

 

সচিবালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা উপসচিব ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সচিবালয়ের দৈনিক দর্শনার্থী প্রবেশ পাস স্থগিত করা হয়েছিল। আগামী ২৮ অক্টোবর থেকে জরুরি প্রয়োজনে সীমিত আকারে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে সেক্ষেত্রে কে কয়টি পাস ইস্যু করতে পারবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

 

চিঠিতে জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পক্ষে তাদের একান্ত সচিবরা ১০টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব ও সচিবদের পক্ষে তাদের একান্ত সচিবরা ৫টি এবং অতিরিক্ত সচিবরা ৩টি করে পাস ইস্যু করতে পারবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করেছিল সরকার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code