১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে (ডমেস্টিক) ফ্লাইট চলাচল চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে। বেবিচক চেয়ারম্যান বলেন, আপাতত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ডমেস্টিক ফ্লাইট চলাচল শুরু হবে।

Manual1 Ad Code

বর্তমানে দেশের চারটি এয়ারলাইন্স কোম্পানিই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। অভ্যন্তরীণ আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ১৪০টির মতো ফ্লাইট চলাচল করত। তবে ২০ মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। এক্ষেত্রে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code