২০২১ সালের নিউইয়র্ক সিটির নির্বাচনে বাংলাদেশী আমেরিকান যুবকদের ৫১ টি কাউন্সিল পদ থেকে প্রার্থী হওয়ার আহবান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক সিটির জনসংখ্যা ৮৬ লক্ষ, তাদের জন্য আইন প্রনয়ন করেন ৫১ জন কাউন্সিলম্যান ৷নিউইয়র্ক সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২১ সালে ৷এখন থেকে সিটি কাউন্সিলম্যান পদের জন্য প্রার্থীতা ঘোষনা করিতেছেন এর মধ্যে বাংলাদেশী আমেরিকান তিন জন পুরুষ ও একজন মহিলা প্রার্থীতা ঘোষনা করেছেন ৷ নিউইয়র্ক সিটির গরীব ও ধনী ব্যবধান অনেক বেশী ৷ সাধারন কর্মজীবী মানুষ কাজ করে ঘরভাড়া ও খাওয়ার ডলার রোজগার করে জীবন ধারন করা কঠিন হয়ে গেছে ৷অধিকাংশ কাউন্সিলম্যান রিয়েল স্টেট ব্যবসায়ী ও কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ৷ তাই সাধারন কর্মজীবী মানুষদের ভাগ্য উন্নয়নে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন প্রতিনিধির অভাব, তাই বাংলাদেশী আমেরিকান শিক্ষিত যুবকদের নিউইয়র্ক সিটির সাধারন কর্মজীবী মানুষের কল্যাণে প্রতিটি কাউন্সিল অর্থাৎ ৫১ টি কাউন্সিল ডিষ্ট্রিক থেকে প্রার্থী হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি ৷ আমাদের যোগ্য লোকের অভাব নেই ৷নিউইয়র্ক সিটি সুবিধা বঞ্চিত জনগণকে উপযুক্ত ট্রেনিং দিয়ে সিটি ,স্টেট ও ফেডারেল জব ও ব্যবসায়ের কন্ঠাক্ট পেতে সহায়ত করলে সাধারন জনগণের ভাগ্য উন্নয়ন হলে তাদের মন জয় করে নির্বাচিত হওয়া যাবে ৷নিউইয়র্ক সিটির ব্রুকলেনে ১৬ জন কাউন্সিলম্যান, কুইন্সে ১৪ জন কাউন্সিলম্যান, ম্যানহাটনে ১০ কাউন্সিলম্যান, ব্রন্সে ৮ জন কাউন্সিলম্যান ও স্ট্যাটেন আইল্যান্ডে ৩ জন কাউন্সিলম্যান ৷ প্রয়োজনে আসালের প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন ,অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্সের প্রেসিডেন্ট হাসান আলী ও ডেমোক্রেটিক লিডার এটলার্জ এটর্ণী মঈন চৌধুরী আমাদের যুবকদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷

Manual1 Ad Code

হাসান আলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code