২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৪৩

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে ১২ হাজার ৫৪৯ জন হলো। আর নতুন এক হাজার ৪৩ জন শনাক্তসহ এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।

Manual8 Ad Code

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।

এর আগে গতকাল শুক্রবার (২৮ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান এবং শনাক্ত হন ১ হাজার ৩৫৮ জন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code