২৪ ঘণ্টা অন্ধকারের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় মানুষ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual1 Ad Code

মেরু অঞ্চলে শীতকালে কয়েক সপ্তাহ বা মাসব্যাপী সূর্যের আলো দেখা যায় না। এ সময়টিতে মানুষের ঘুমের চক্রে প্রভাব পড়ে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় ওই অঞ্চলের বাসিন্দারা কীভাবে ঘুমের বিষয়ে মানিয়ে নেন, তা থেকে শেখার অনেক কিছু আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়গুলো উঠে এসেছে।

পোলার নাইটের সময় সূর্যের আলো অনুপস্থিত থাকলেও এটি পুরোপুরি অন্ধকার হয় না। বায়ুমণ্ডলের উপরের স্তর থেকে সূর্যের ক্ষীণ রশ্মি নীল, গোলাপি ও বেগুনি রঙের মায়াময় পরিবেশ সৃষ্টি করে। চাঁদের আলো, তারার ঝিলিক এবং বরফের প্রতিফলিত আলোর কারণে পরিবেশ উজ্জ্বল দেখায়।

Manual2 Ad Code

তবে দীর্ঘ অন্ধকার অনেকের ঘুম ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। শীতকালে সূর্যালোকের অভাবে অনেকেই বিষণ্নতায় ভোগেন, যাকে সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার (এসএডি) বলা হয়। ইউরোপে ২-৮ শতাংশ মানুষ এই সমস্যায় আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, পোলার অঞ্চলের আদিবাসী স্যামি জনগোষ্ঠী অপেক্ষাকৃত কম ঘুমের সমস্যায় ভোগেন।

Manual6 Ad Code

নরওয়ের একটি গবেষণায় দেখা গেছে, যারা শীতকালকে ইতিবাচকভাবে দেখেন—যেমন, স্কি করা বা আগুনের পাশে সময় কাটানো উপভোগ করেন—তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code