২৮ বছরে পা রাখলো রঙ বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশের শীর্ষ সারির ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২০ ডিসেম্বর।

Manual2 Ad Code

‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ স্লোগানে স্বপ্নময় এ উদ্যোগের সূচনা ১৯৯৪ সালে নারায়ণগঞ্জের চাষাড়ার শান্তনা মার্কেটের ছোট্ট পরিসরে। যা বাংলাদেশের ফ্যাশন অনুরাগীদের ভালোবাসায় ছড়িয়েছে দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে।
নব্বই দশকের শুরুতে চার বন্ধু মিলে টুকটাক কাজ করতে করতেই পরিকল্পনা শুরু হয় ‘রঙ’-এর। সে ভাবনার সোপান ধরেই ফ্যাশন হাউজটির যাত্রা শুরু হয় ১৯৯৪ সাল থেকে। বয়ে যাওয়া সময়ে চার থেকে হয়ে যায় দুই। বাকি দুজন এগিয়ে নিতে থাকে ‘রঙ’-কে। দেশের ফ্যাশনপ্রিয় মানুষের ভালোবাসায় নারায়ণগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যত্রও শাখা বিস্তার হয় ফ্যাশন ব্র্যান্ডটির।

নিয়মিত বিষয়ভিত্তিক সামগ্রীর বিভিন্ন প্রদর্শনীর আয়োজনের পাশাপাশি ২০১০ সালে রঙধনু শিরোনামে অনন্য প্রদর্শনী আয়োজন করে বিপুল সুনাম অর্জন করেছিল ‘রঙ’। সার্বিক পরিস্থিতি মানিয়ে নিয়ে এক সময় ‘রঙ’ হয়েছে ‘রঙ বাংলাদেশ’। ২০১৫ সালে বিভিন্ন ছন্দপতনের বিহ্বলতা কাটিয়ে ওঠে দেশে ছড়িয়ে থাকা রঙ অনুরাগীদের সমর্থন আর পৃষ্ঠপোষণায় নতুন করে আলো ছড়ায় এ ফ্যাশন ব্র্যান্ডটি। চলমানতায় আঙ্গিক পরিবর্তন সত্বেও লক্ষ্যে অবিচল থেকে প্রধান নির্বাহী সৌমিক দাসের সঙ্গে এক ঝাঁক নিবেদিত কর্মীদের নিরলস প্রচেষ্টায় নতুন করে বিকশিত হয়েছে ‘রঙ বাংলাদেশ’।

Manual1 Ad Code

অপরিসীম উৎসাহ, উদ্দীপনার সঙ্গে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা নিয়ে এগিয়েছে ‘রঙ বাংলাদেশ’। সময়ের সঙ্গে আরো বড় হয়েছে এর পরিবার। ফ্যাশন অনুরাগীদের ভালোবাসায় শাখা ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। দেশীয় ফ্যাশন শিল্পের অন্যতম এ ব্র্যান্ড ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। ফলে ‘রঙ বাংলাদেশ’-এর অনুরাগীরা হাতের নাগালেই পাচ্ছেন প্রিয় ব্র্যান্ডের পোশাক ও উপহারসামগ্রী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code