৩৭ জনের মৃত্যুদণ্ডের সাজা কমালেন বাইডেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্তের মধ্যে ৩৭ জনের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেছেন। বড়দিনের আগে সোমবার (২৩ ডিসেম্বর) এই পদক্ষেপটি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে নেওয়া হলো। প্রথম মেয়াদে ট্রাম্প মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়িয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

দায়িত্ব শেষ হতে আর এক মাস বাকি থাকতে মৃত্যুদণ্ড বিরোধীদের ক্রমবর্ধমান চাপে পড়ে বাইডেন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করেছেন। এর ফলে তারা প্যারোল ছাড়া জীবনের বাকি সময় কারাগারে কাটাবেন।

এখন কেবলমাত্র কয়েকজন উচ্চপ্রোফাইল বিদ্বেষমূলক বা সন্ত্রাসী কার্যকলাপের অপরাধীর ফেডারেল মৃত্যুদণ্ড বহাল রয়েছে। বাইডেনের প্রশাসনের অধীনে ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা থাকলেও এসব ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code