৪টি মার্কিন হিমার্স লঞ্চার ধ্বংসের দাবি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনে তাদের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ধ্বংস করেছে। মস্কোর এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভ বলেছে, ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের সহযোগিতাকে দুর্বল করার চেষ্টা হিসেবে এই মিথ্যা ছড়ানো হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র নির্মিত চারটি মাল্টিপল রকেট সিস্টেম (হিমার্স) এবং একটি রিলোডিং যান ধ্বংস করা হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রণক্ষেত্রের খবরটি যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code