৪০ বছরের মধ্যে প্রথমবার, ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

আমেরিকা অফিস:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঠান্ডা আবহাওয়ার কারণে এবার ইনডোরে আয়োজন করা হবে। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ভেতর এই অনুষ্ঠান হবে।

Manual6 Ad Code

গত ৪০ বছরে প্রথমবারের মতো কোনও প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমন পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, দেশজুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি চাই না কেউ আঘাতপ্রাপ্ত বা আহত হোক।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, তাই, আমি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি।

Manual8 Ad Code

সর্বশেষ ১৯৮৫ সালে এমন ঠান্ডার কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ঘরের ভেতরে করতে হয়েছিল। তখন তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল।

Manual4 Ad Code

সোমবার ওয়াশিংটনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শপথ গ্রহণের সময় তাপমাত্রা ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে। তবে ঠান্ডা বাতাসের কারণে এটি আরও কম অনুভূত হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code