৫ দাবি চলচ্চিত্র সংশ্লিষ্টদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার, ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের মুক্তিসহ ৫ দফা দাবি জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। ‘হাওয়া’ ও ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ: গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন চলচ্চিত্র পরিচালক পিপলু আর খান। দাবি মানা না হলে পরে কর্মসূচি দেওয়ারও ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code