৫ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম সর্বনিম্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত পাঁচ মাসের মধ্যে গ্যাসের দাম সর্বনিম্ন হয়েছে। আমেরিকান অটোমোবাইলস অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, বৃহস্পতিবার এক গ্যালন গ্যাসের দাম ছিল ৩.৯৯ ডলার। গত সপ্তাহে গ্যাসের দাম কমেছিল ১৫ সেন্ট এবং গত মাসে কমেছিল ৬৮ সেন্ট। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। কেনাকাটার অ্যাপ গ্যাসবাডি জানিয়েছে, বুধবার গ্যাসের গ্যালন প্রতি দামের জাতীয় গড় ছিল ৩.৯৮ ডলার। গ্যাসের দাম, বিমানের টিকিট ও পোশাকের দাম কমায় ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন। যদিও মূল্যস্ফীতি এখনও চার দশকের সর্বোচ্চের কাছাকাছি রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code