৬টি স্টার্টআপের আইডিয়া প্রদর্শন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: রাজধানীর জিপি হাউজে গ্রামীণফোন অ্যাকসেলেরেটর ৩.০-এর ‘ডেমো ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) ছিল এই আয়োজন। গত ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা জিপি অ্যাকসেলেরেটর সপ্তম ব্যাচ এটি। জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত গ্রামীণফোন অ্যাকসেলেরেটর ২০১৫ সাল থেকে দেশীয় স্টার্টআপগুলোর বিকাশে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। জিপিএ ৩.০-এর ছয়টি অংশগ্রহণকারী স্টার্টআপের জন্য এই ডেমো ডে অনুষ্ঠিত হয়, যেখানে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে অংশ নেওয়া স্টার্টআপগুলো তাদের আইডিয়া তুলে ধরে। ডেমো ডেতে অংশগ্রহণকারী, বিনিয়োগকারী ও অতিথিদের উপস্থিতিতে পিচ প্রক্রিয়া ও প্রশ্ন-উত্তর সেশন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাক্সিকিউটিভ মেম্বার মোহসিনা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও ছিলেন– গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন, হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম এবং প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার। এছাড়াও আপস্কিলের প্রতিষ্ঠাতা সিইও মুস্তাফিজুর খানসহ অন্যান্য কর্মকর্তা, বিনিয়োগকারী ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া ছয়টি স্টার্টআপ হলো– আইপেজ, এয়ারওয়ার্ক, লাইলাক, অন্য, ওয়ানথ্রেড ও গেম অব ইলেভেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code