৬০ লাখ নার্স সংকটে বিশ্ব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মহামারী করোনাভাইরাসে গোটা পৃথিবী বিপর্যস্ত। ইতিমধ্যে ৭৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত মানুষের সংখ্যাও ১৩ লাখের বেশি।

Manual8 Ad Code

চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বিশ্বে এখনো ৬০ লাখ নার্সের প্রয়োজন। খবর এএফপির।

 

Manual7 Ad Code

নার্সিং নাউ এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেসসহ (আইসিএন) জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরি একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে যত স্বাস্থ্যকর্মী রয়েছে তার অর্ধেকেরও বেশি হল নার্স।

Manual7 Ad Code

ওই প্রতিবেদন অনুযায়ী, গোটা পৃথিবীতে এখন নার্সের সংখ্যা ২ কোটি ৮০ লাখ। গত পাঁচ বছরে এই সংখ্যাটা ৪ দশমিক ৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যথেষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই মুহূর্তে বিশ্বের আরও ৫৯ লাখ নার্সের প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রয়োসেস এক বিবৃতিতে বলেছেন, নার্সরা হল যে কোনো স্বাস্থ্যসেবা ব্যবস্থার মেরুদণ্ড। আজ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অনেক নার্স সামনে থেকে কাজ করছেন। বিশ্বকে সুস্থ রাখতে তাদের যে সাহায্য প্রয়োজন তা পূরণ করা তাই খুব গুরুত্বপূর্ণ।

বিশ্ব স্বাস্থ সংস্থা বলছে, গোটা পৃথিবী নার্স সংকটে থাকলেও সবচেয়ে বেশি নাজুক অবস্থা কিছু কিছু অঞ্চলে। এরমধ্যে আফ্রিকা অন্যতম। সেখানে নার্স সংকট সবচেয়ে প্রবল।

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code