৮৮ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:

Manual7 Ad Code

দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জন। দুই ডোজ মিলিয়ে ৮৮ লাখ ৪২ হাজার ৮৮৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে।স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত ২৬ এপ্রিল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৭১৯ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৮১৩ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৯০৬ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩০ লাখ ২৩ হাজার ১৬৯ জনের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৩১৪ জন আর নারী ১০ লাখ ৬৬ হাজার ৮৫৫ জন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code