৮ বিলিয়ন ইউরো বেতন বাড়লো ফরাসি স্বাস্থ্যকর্মীদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ফ্রান্সে স্বাস্থ্যসেবা খাতে কর্মরতদের বেতন প্রায় ৮ বিলিয়ন ইউরো বাড়ানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতিতে তাদের ভূমিকা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাণঘাতী করোনাভাইরাসে ফ্রান্সে প্রায় ৩০ হাজারের মতো মানুষ মারা গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি। এমন বাস্তবতায় সবথেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়ানো হয়েছে। বিবিসি জানিয়েছে, যে পরিমাণ বেতন বৃদ্ধি করা হয়েছে তার মধ্যে অধিকাংশই নার্স, চিকিৎসা কর্মী এবং নন-মেডিকেল স্টাফদের জন্য। আর ৪৫০ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে চিকিৎসকদের জন্য। গত প্রায় সাত সপ্তাহ ধরে এই বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে দর কষাকষি চলছিল। অবশেষে সোমবার এ নিয়ে একটি চুক্তি হয়েছে। এর মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code