৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:  ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী শুক্রবার স্মরণ করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন। এ সময় হামলায় নিহতদের স্বজনেরা তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন।

Manual6 Ad Code

অস্বাভাবিক এক সিদ্ধান্তে ট্রাম্প নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে না গিয়ে পেন্টাগনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালানো হয়। ওই হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের বেশির ভাগই ছিলেন সেখানে। ওই হামলা বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে।

এই হামলা বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে দেয়।৯/১১ হামলার পর শুরু হওয়া ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুক্ত করার চেষ্টা করেন রিপাবলিকান এই ধনকুবের। ওই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা তৈরি হয়।

Manual8 Ad Code

ট্রাম্প বলেন, ‘আজ আমরা সেই পবিত্র শপথ আবারও গ্রহণ করছি, যা ২৫ বছর আগে তাদের স্মরণে নিয়েছিলাম। আমরা কখনোই, কোনোদিনই তাদের ভুলব না। আর এ কারণেই আমরা আজ লড়াই করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো বিকল্প নেই। জয় ছাড়া আর কোনো পথ নেই। আমরা কঠোরভাবে লড়ব। জয়ের জন্যই লড়ব।’

অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ট্রাম্পের আগে দায়িত্ব পালন করা চার জীবিত প্রেসিডেন্টÑ হামলার সময় প্রেসিডেন্ট থাকা রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্র্যাট জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে আয়োজিত শোকাবহ বার্ষিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।৯/১১-এর ঘটনাপ্রবাহ মিনিট ধরে স্মরণ করা হয়। স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে অনুষ্ঠান শেষ হয়।

প্রতিবছরের মতো এবারও হামলায় নিহতদের নাম পাঠ করা হয় এবং হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্মরণ করতে ঘণ্টা বাজানো হয়।

সাধারণত এই অনুষ্ঠানটি রাজনৈতিক বক্তব্যবিহীন ও নিরপেক্ষ থাকে। তবে এবার নিহতদের নাম পাঠ করা কয়েকজন স্বজন সৌদি আরব ও দেশটির সঙ্গে মার্কিন নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করেন।

‘আমরা কোনো বিচার পাইনি’

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে নিহত টম স্ট্রাডার স্ত্রী টেরি স্ট্রাডা সৌদি আরবের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সাবেক প্রেসিডেন্টদেরও সমালোচনা করেন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code