চারদিন ব্যাপী নিউইয়রক বইমেলা শেষ হয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা শেষ হয়েছে। মেলার শেষ দিনে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী বইপ্রেমীদের ভিড়। পুরো দিনের কর্মসূচিতে শিশু-কিশোরদের প্রাধান্য ছিল। মেলার ৩২তম এ আসরে বাংলাদেশ থেকে ২৫টি প্রকাশনা সংস্থা ও যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। অতীতের তুলনায় এবার মেলায় বেশি স্টল ছিল। বিক্রিও হয়েছে প্রায় এক লাখ ডলারের বই।

Manual5 Ad Code

মেলার শেষ দিনটি রাখা হয়েছিল শিশু-কিশোরদের জন্য। তাদের আয়োজনে ও অংশগ্রহণে ছিল নাচ-গান, কবিতা আবৃত্তি ও ছবি আঁকা। অংশগ্রহণকারী কিশোর ড্যানিয়েল সামি বলেন, ‘এখানে এসে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে। অনেক নতুন বন্ধু পেয়েছি। এখানে একটি ভিন্ন জগৎ পেয়েছি।’

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র ছাড়াও কলকাতা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও লন্ডন থেকে লেখক-পাঠকেরা মেলায় যোগ দিয়েছেন। এ ধরনের একটা আয়োজন করতে পেরে খুশি আয়োজকেরা। ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক আবদুন নূর বলেন, ‘চার দিন সবাই মিলে একটি পরিবারের মতো ছিলাম । যাঁরা মেলায় এসেছেন, বেশির ভাগই পরিবার নিয়ে এসেছিলেন। এই মিলনমেলা ভেঙে যাওয়ায় খারাপ লাগছে। একই সঙ্গে সুন্দর ও সুচারুরূপে মেলাটি শেষ হওয়ায় ভালো লাগছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code