ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual5 Ad Code

দীর্ঘ প্রতিক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে উৎসাহ ও উদ্দীপনা সহকারে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে, স্বাধীনভাবে মূল্যবান ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালন করবেন।’

Manual7 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ আহ্বান জানান।

Manual7 Ad Code

তিনি বলেন, ‘ভোটারদের ভোট কেন্দ্রে গমানাগমনের সুবিধার্থে মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, ট্রাক ব্যতীত অন্য সব প্রকার যানবাহন উন্মুক্ত থাকবে। ভোট আপনার, ভোট প্রদানে কারও হস্তক্ষেপ বা প্ররোচনায় প্রভাবিত হবেন না। কোনোরকম বাধার সম্মুখীন হলে অবিলম্বে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অবহিত করবেন। প্রিজাইডিং অফিসার যে কোনও মূল্যে যে কোনও অপচেষ্টা প্রতিহত করে ভোটারের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে আইনত দায়িত্বপ্রাপ্ত ও বাধ্য। প্রিজাইডিং অফিসারকে সহায়তা করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কাছাকাছি অবস্থান করবেন।’

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সিইসি বলেন, ‘গণতান্ত্রিক আশা-আকাঙ্খা ও মূল্যবোধসমৃদ্ধ আবেগ ও চেতনা থেকেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল ১৯৭২ সালে। সংবিধানে দেশের জনগণকে রাষ্ট্রের মালিক ঘোষণা করা হয়েছে। সেই মালিকানা প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সংসদ নির্বাচন। রাত পোহালে আজ বাদে কালই (রবিবার) সেই নির্বাচন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code