নিউইয়রকে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা দে ব্রতী নিহত হয়েছেন। গত ২৮ জানুয়ারি রোববার ভোর রাতে নিউইয়র্কের লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর। এই দুর্ঘটনায় ব্রতীর বন্ধু জীবন লেইকেন (১৯)ও প্রাণ হারায়। যুক্তরাষ্ট প্রবাসী চৌহাট্টা সিলেটের সেন্ট্রাল ফার্মেসীর অন্যতম সত্বাধিকারী দেবাশীষ দে বাসু ও ভার্শতি দে দম্পতির তিন কন্যার মধ্যে সবার ছোট ছিলো দেবপ্রীতা দে ব্রতী। পরিবারের সাথে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনায় বসবাস করতেন ব্রতী। বর্তমানে তার বাবা-মা দেশে অবস্থান করছেন। রোববার বেলা দুইটার দিকে পুলিশ পরিবারের খোঁজ করে দেবপ্রীতার বোনকে মৃত্যু সংবাদটি জানিয়েছে। দেশে থাকা দেবপ্রীতা বাবা-মা’কে দুর্ঘটনার সংবাদ জানানো হয়েছে। নিউইয়র্কে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, সাউদার্ন স্টেট পার্ক হাইওয়ের একজিট ৩৫ এলাকায় দেবপ্রীতা দের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। তার বন্ধু জীবন লেইকেন (১৯) গাড়ি চালাচ্ছিলেন। একজিট নেয়ার সময় একটি জিপ গাড়ির সাথে তাদের গাড়ির ধাক্কা লাগলে গাড়িটি সড়ক পথ থেকে ছিটকে গাছে ধাক্কা লাগে। ভোর পৌনে ছটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির উভয় যাত্রীকে মৃত অবস্থায় পায়। অপর গাড়ির চালককে আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, পুলিশ ও হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ৩০ জানুয়ারি নিউইয়র্ক সময় মঙ্গলবার রাতেই এমিরেটসের ফ্লাইটে ব্রতীর মরদেহ দেশে নিয়ে যাওয়া হচ্ছে। দেবপ্রীতার কাকা সুব্রত দে গৌতম জানিয়েছেন তিনিসহ নিউইয়র্ক ও কানাডা থেকে পরিবারের লোকজন মরদেহ নিয়ে দেশে যাচ্ছেন। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছে সেদিনেই মৃতদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবারেই সিলেট শহরের চালিবন্দরে দেবপ্রীতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code