বাংলাদেশ হয়ে যেত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আরজি কর কাণ্ডের সূত্র ধরে এখনও ভারত উত্তাল। শুধু কলকাতায় নয়, দেশের বিভিন্ন পান্তে আরও বেশকিছু ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও মিছিল চলছে। এরই মাঝে ফের বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ, অভিনেত্রী কঙ্গনা রনৌত। বলে বসলেন, ‘যদি কৃষক আন্দোলন নিয়ে সরকার কঠোর পদক্ষেপ না নিত, তাহলে ভারত এতদিনে বাংলাদেশ হয়ে যেত।’

Manual4 Ad Code

সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ উঠে এসেছে কঙ্গনার এই ভিডিও বক্তব্য। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘যেটা বাংলাদেশে ঘটেছে, সেটা এদেশে ঘটতেও দেরি হতো না। যদি আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাতো। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হলো, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code