ঢাকা থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সজিবুল হক রানা (৩৮) ২। যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭) ৩। হাজারীবাগ থানা আওয়ামী লীগ ২২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিন রুবেল (৪৫) ৪। যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: আরিফ হোসেন (৪৬) ৫। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: কাজী আবু দাউদ লালন (৫৯) ৬। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক মো: মোখলেসুর রহমান মুকুল (৩১) ৭। শাহবাগ থানা যুবলীগের সভাপতি মোঃ মোস্তফা (৫৫) ৮। আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ নাসিরুল কবির কায়েম (৩৫) ৯। মতিঝিল থানা ছাত্রলীগের সহ সভাপতি শাওন কুমার দাস (২৮) ১০। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২) ১১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রউফ সোহেল (২৪) ১২। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মো: মাহফুজ হোসেন (২৭) ১৩। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মোঃ জহুরুল ইসলাম (৪৮) ১৪। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রায়হান রনি (৩০) ১৫। রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬)।

Manual7 Ad Code

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ বিকালে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সজিবুল হক রানাকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ। একই রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে মিরাজ হোসেন শাওনকে গ্ৰেফতার করে ডিবি ওয়ারী বিভাগ । লালবাগ এলাকা থেকে মো: সিরাজ উদ্দিন রুবেলকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম।

Manual3 Ad Code

অন্যদিকে ৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে ডেমরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো: আরিফ হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। অপর এক অভিযানে মো: কাজী আবু দাউদ লালনকে গ্ৰেফতার করে ডিবি সাইবার বিভাগ । মঙ্গলবার ২ সেপ্টেম্বর সন্ধ্যায় মো:মোখলেসুর রহমান মুকুলকে খিলক্ষেত থানাধীন নামাপাড়া এলাকা হতে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। মোঃ মোস্তফাকে শ্যামপুর থানাথীন জুরাইন এলাকা হতে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। রাতে নাসিরুল কবির কায়েমকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। শাওন কুমার দাসকে একই তারিখ রাতে ও সকালে মতিঝিল থানাধীন এজিবি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম। আব্দুর রউফ সোহেলকে পল্টন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিমএবংঅপর অভিযানে মো: মাহফুজ হোসেন ও মোঃ জহুরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

অপরদিকে ৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১২:৫৫ ঘটিকায় লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো: রায়হান রনিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।একই তারিখ সকাল আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় আদাবর এলাকা থেকে এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনকে গ্ৰেফতার করে ডিবি গুলশান বিভাগ ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ঢাকা থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code