

জৈন্তাপুর (সিলেট):
সিলেট জৈন্তাপুর উপজেলার এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন‘র ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
৪ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে আয়োজিত দ্বি-বার্ষিক সভায় আলহাজ্ব এম ইসমাইল আলী আশিক সভাপতি ও আমির উদ্দিনকে সাধারন সম্পাদক পদে মনোনীত করা হয়। কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যানস এম এ মতিন, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব এবং আব্দুস সাত্তারকে উপদেষ্টা করে ৪১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভায় জেলা কমিটি‘র সহ-সভাপতি আলহাজ্ব এম ইসমাইল আলী আশিক‘র সভাপতিত্বে ও নব গঠিত কমিটি‘র সাধারন সম্পাদক আমির উদ্দিন‘র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন‘র সভাপতি বাবু রাখাল দে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন‘র সহ-সভাপতি ফারুক আহমদ, সাধারন সম্পাদক শামীম আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক ফারুক আহমদ, লুৎফুর রহমান, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাক কামরুল হাসান, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম তুহেল ও অর্থ সম্পাদক রিপন আহমদ।
সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, মাহমুদুর রহমান বাদশা, আব্দুল হাফিজ, সাবেক ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইন্তাজ আলী, আবু সুফিয়ান বেলাল, মোঃ রিয়াজ উল্লাহ, আনোয়ার হোসেন, মোঃ জয়নাল উদ্দিন, আল-মামুন, শফিকুল ইসলাম পাঠোয়ারী, শওকত আলী, ইমাম উদ্দিন, জাকারিয়া আহমদ, আবুল হাসিম, আনোয়ার হোসেন, কাওছার আহমদ সাহেদ, ফখরুল ইসলাম, মাসুদ আহমদ, এম ইব্রাহিম আলী, নুরুল ইসলাম, আমিন আহমদ, শাহিন আলম ও মনিরুজ্জামান মনির।