আরও ৪৭ যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেট আসলেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক নিউইয়র্ক : যুক্তরাজ্য থেকে ৪৭ যাত্রী নিয়ে সিলেট এম.এ.জি ওসমানী বিমানবন্দরে এসেছে পৌঁছেছে বাংলাদেশ বিমানের (বিজি-২০২) ফ্লাইট।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিমান এসে পৌছে। বিমানে ৪৭ যাত্রীর মধ্যে ৪১জন যাত্রী সিলেটের।

Manual3 Ad Code

এদিকে যুক্তরাজ্য যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসি বাসে করে তাদেরকে বিমানবন্দর থেকে দরগা গেইটস্থ একটি হোটেলে নেওয়া হবে। প্রবাসীদের মধ্যে যারা ওই হোটেল থাকতে চাইবেন না তাদেরকে নেয়া হবে একই এলাকার ফাইভস্টার মানের আরেকটি হোটেলে। তবে হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকাকালিন সময়ে কেউ তাদের সাথে দেখা করতে পারবেন না। সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল অবস্থান নেয়।

Manual3 Ad Code

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯) শামমা লাবিবা অর্ণব বলেন, ওসমানী বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসি বাস বিমানবন্দরে রয়েছে। বাসে করে তাদেরকে হোটেলে নেয়া হবে।

Manual8 Ad Code

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, যুক্তরাজ্য থেকে সিলেটে ৪৭ জন যাত্রী এসেছেন। তাদের মধ্যে ৪১জন সিলেটের। বাকী ৬ জন ঢাকায় চলে যাবেন।

তিনি বলেন, যুক্তরাজ্য যাত্রী আসায় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেই সাথে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code