হাতিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হাতিয়া (নোয়াখালী) :
অন্ধ জনে দেহ আলো, এই স্লোগান নিয়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উদ্বোধন হলো তিনদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির। রবিবার সকাল থেকে হাতিয়ার ছৈয়দিয়া বাজারের পাশে দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এ ক্যাম্প এর উদ্বোধন করা হয়। এতে অতিদরিদ্র রোগীদের মধ্যে চোখের জেনারেল অপারেশন, ছানি অপারেশন, চশমার পাওয়ার নির্ধারন ও বিনামূল্যে ওষধ বিতরন করা হয়।
নোয়াখালী অন্ধ কল্যান সমিতি, পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন, মাজহারুল হক বিএনএসবি হাসপাতাল এর সহযোগীতায় দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। প্রথমদিন রোগীদের রেজিষ্ট্রেশন ও পর্যাক্রমে অপারেশন ও অন্যান্য চিকিৎসা দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
এতে দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন নোয়াখালী অন্ধ কল্যান সমিতির সভাপতি মো: মখসুদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম প্রমূখ।
নোয়াখালী অন্ধ কল্যান সমিতি, মাজহারুল হক বিএনএসবি হাসপাতাল এর ১০জন চিকিৎসক প্রতিদিন সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগী দেখবেন। রবিবার সকালে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৫শতাধিক রোগী চিকিৎসা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেন। ৫ জানুয়ারী থেকে ৭জানুয়ারী পর্যন্ত এ চিকিৎসা অব্যাহত থাকবে বলে দ্বীপ উন্নয়ন সংস্থার সূত্রে জানাযায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code