ধামইরহাটে এক গাভীর ৪ বাচ্চা প্রসব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ধামইরহাট (নওগাঁ):
নওগাঁর ধামইরহাটে এক গাভীর ৪টি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পশ্চিম রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামের কৃষক রফিকুল ইসলামের বাড়ীতে। বিষয়টি জানাজানি হলে এলাকার শত শত কৌতুহলী মানুষ ওই কৃষকের বাড়ীতে ভিড় জমায়। বর্তমানে বাচ্চারা সুস্থ্য থাকলেও গাভিটি দাঁড়াতে পারছেনা।

Manual8 Ad Code

ওই গাভির মালিক কৃষক রফিকুল ইসলাম বলেন, তার একটি সিন্ধি ক্রস জাতের গাভী গত শনিবার রাত ৩টার দিকে এক সাথে ৪টি বাচ্চা প্রসব করে। ৩টি এঁড়ে বাছুর এবং একটি বকনা বাছুর প্রসব করে। বর্তমানে ৪টি বাচ্চা সুস্থ্য থাকলে গাভীটি দাঁড়াতে পারছেনা। গাভীটি গত বছরও এক সাথে দুটি বাচ্চা প্রসব করেছিল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.এমরান আলী এবং ভেটোনারী সার্জন রিনা রাণী ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাচ্চাগুলোকে শারীরিক পরীক্ষা করেছেন। এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.এমরান আলী বলেন, খবর পেয়ে গতকাল রবিবার সকালে গাভী ও চারটি বাচ্চাগুলো দেখে শারিরীক পরীক্ষা করা হয়েছে। বাচ্চারা সুস্থ্য থাকলেও গাভীটি এক সাথে চারটি বাচ্চা প্রসব করায় দুর্বল হয়ার কারণে দাঁড়াতে পারছে না। তবে ওই কৃষককে এব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code