সংক্রমণ প্রতিরোধে চাটমোহর গণ শপথ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

চাটমোহর (পাবনা) :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে শুক্রবার সকালে পাবনার চাটমোহর আরসিএন এন্ড বিএসএন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ বালুচরে গণ শপথ অনুষ্ঠিত হয়েছে। গণ শপথ ফেসবুক গ্রুপ ’চাটমোহর দর্পন’র আয়োজনে করে। স্বাস্থ্যবিধি সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে এ গণ শপথের আয়োজন বলে জানান গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন সঞ্জিত চত্রবর্ত্তী সোনা। শপথ বাক্য পাঠ করান চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল হামিদ মাষ্টার।
এসময় চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, অধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চেতনায় চাটমোহর, হৃদয়ে ভাদড়া, বিডি ক্লিন, আলোকিত চাটমোহর, আশার আলো ফাউন্ডেশন, চাটমোহর ফ্রেন্ডস হেলথ কেয়ার, মানবতার ভিত্তি, মানবিক মথুরাপুর নামক ফেসবুক গ্রুপ এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও চাটমোহর দর্পনের এডমিন কে এম বেলাল হোসেন স্বপন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code