মেহেরপুর বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

গাংনী (মেহেরপুর)
মেহেরপুরের গাংনীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি সাহিদুজ্জামান খোকনের সৌজন্যে এমপির বাসভবন সংলগ্ন প্রাঙ্গনে মতবিনিময় সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
গভায় মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, জেলা আওয়ামী মহিলা লীগের সেক্রেটারী নুরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, র‌্যাব-৬ এর গাংনী ক্যাম্প ইনচার্জ শাহাবউদ্দীন, বিশিষ্ট আ,লীগ নেতা নাজমুল হুদা বিশ্বাস, মনিরুজ্জামান আতু, আহসান উল্লাহ মোহন,ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম, নারী নেত্রী নুরজাহান বেগম, উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপশি জন নেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছেন বলেও বক্তব্য তুলে ধরেন। মুক্তিযোদ্ধারা ্ঐক্যবদ্ধ থাকবে এমন প্রতিশ্রুতি প্রদান করেন। এমপি সুন্দর গাংনী গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা নূরুল হুদা ওরফে নূহু বাঙ্গালীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা আলী আজগর, মনিরুজ্জামান আতু, পৌর কাউন্সিলর নবীরউদ্দীন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, তাহাজউদ্দীন, মতিয়ার রহমান, আশরাফুল হক, আব্দুর রহমান, হিসাবউদ্দীন, আব্দুল হান্নান, গোলাম মোস্তফা মাষ্টার,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গোলাম ফারুক প্রমুখ।
শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মাঝে ১ টি করে কম্বল (শীতবস্ত্র)প্রদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের বেশীরভাগ সংখ্যক অংশগ্রহণ করলেও একটি বিচ্ছিন্ন মহলের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code