মঠবাড়িয়ায় ৬ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

মঠবাড়িয়া (পিরোজপুর):
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিউটন হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির কাছে ব্যাংকের চেক দিয়ে ও তাকে গ্রান্টার বানিয়ে ৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় নিউটন হাওলাদার মঠবাড়িয়া থানায় পৃথক জিডি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিউটন উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মৃত. নরেন্দ্র নাথ হাওলাদারের ছেলে।
জিডি ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে উপজেলার ধানীসাফা গ্রামের মৃত. ক্ষিরোধ রায়ের ছেলে ডিগেন রায়, তার স্ত্রী লিপিকা রানী ও তার শ^শুর চালিতা গ্রামের বাসিন্দা ক্ষিতীশ হালদার জরুরী টাকার প্রয়োজনে নিউটন হাওলাদারকে ব্যাংকের চেক দিয়ে ও তাকে গ্রান্টার বানিয়ে আল আরাফাহ ইসলামী ও রূপালী ব্যাংক মঠবাড়িয়া শাখা থেকে ৬ লাখ টাকা তুলে নেয়। ওই টাকা ১৫ দিনের মধ্যে ফেরৎ দেয়ার কথা থাকলেও টাকা তুলে লাপাত্তা হয়ে যায়। পরে ডিগেন রায়ের মুঠোফোনে ওই টাকা ফেরৎ চাইলে নিউটন হাওলাদারকে হুমকি দেয়া হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code