গৌরনদী সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আজ সোমবার সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ও বিকেলে উপজেলার মাহিলাড়া বন্দরের সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডের শরীফ তফেল উদ্দিন মার্কেটের ২য় তলায় ও বিকেল ৫টায় উপজেলার মাহিলাড়া বন্দরের সরদার হারুন মার্কেটে অনুষ্ঠিত পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়।
সিটি ব্যাংকের গৌরনদী এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রধান পৃষ্টপোষক সিকদার আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার (খুলনা-বরিশাল) মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের এ্যারিয়া ম্যানেজার (বরিশাল) জহির উদ্দিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ আউটলেট দুটি থেকে গ্রাহকগন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ও পরিচালনাসহ এফডিআর, ডিপিএস, কার-লোন, সহজ শর্তে মোটরসাইকেল লোন, ব্যবসায়ীদের এস.এম.ই লোন, রেমিটেন্স লোন প্রদানসহ ডেবিট-ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে লেন-দেন করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code