কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারী টাওয়েল বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মেহেরপুর:
‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাংনীতে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারী টাওয়েল প্রস্তুতকরণ কর্মসূচীর আওতায় গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোরীদের মাঝে স্যানিটারী টাওয়েল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় এর আযোজনে এবং গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় কিশোরীদের মাঝে সানিটারী টাওয়েল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ২০০ ছাত্রীর মাঝে ন্যাপকিন প্রদান করা হয়। অফিস সূত্রে জানা গেছে, অসচ্ছল ও পিছিয়ে পড়া পরিবারের ২০০ জন শিক্ষার্থীদের মাঝে ন্যাপকিন বিতরণ করা হয়েছ্ ে।
গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আযম, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, ভিটাপাড়া নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও উদ্যোক্তা আসমা খাতুন প্রমুখ। মহিলা বিষয়ক অফিসের স্টাফ নার্গিস সুলতানার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন, দর্জি প্রশিক্ষক আরিফা খাতুন । কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোক্তারা প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে।এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code