ধোবাউড়ায় বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন বিরোধী সমাবেশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ):
ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে ৬নং ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল হকের উদ্যোগে শিশু, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ময়মনসিংহ বিভাগকে বাল্য বিবাহ চোরাচালান মুক্ত ঘোষণা স্বচ্ছতা, জবাবদিহীতা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় ৬নং ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল হকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান তিনি উপস্থিত সুশীল সমাজের সকলকেই শিশু, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনা দেন এবং সচেতনতা অবলম্বন করতে আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, টেংরামারী কম্পানি কমান্ডার আঃ হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কদ্দুস, ফিল্ড অফিসার এমসিসি বাংলাদেশ মোঃ আক্তার হোসেন, ইউপি সদস্য আবদুল খালেক, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আঃ ছাত্তার, মোঃ আলাল উদ্দিন, মোঃ উছমান আলী, মোঃ আরজ আলী, ঘোষগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, দলীয় নেতৃবৃন্দ, এছাড়াও এলকার সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code