মাদ্রিদে প্রবাসীদের উদ্যোগে ব্যাতিক্রমী বর্ষবরণ ও নৈশভোজ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন :

নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে এলো নতুন বছর, ২০২০ খ্রিস্টাব্দ। অর্জন-ব্যর্থতা, সুখ-দুঃখ সব কিছু নিয়ে ইতিহাসের গর্ভে চলে গেল ২০১৯ সাল।
ভুলত্রুটি ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং নতুন নতুন সাফল্যময় অর্জনের সংকল্প নিয়ে ব্যাতিক্রমী বর্ষবরণ ও নৈশভোজ এর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন স্পেন প্রবাসীরা

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

Manual7 Ad Code

দেশটির রাজধানী মাদ্রিদে স্থানীয় সময় ৮ জানুয়ারী (বুধবার) রাতে বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের মেহমান খানা রেস্টুরেন্টে  আয়োজিত হয় এই বর্ষবরণ ও নৈশভোজ। বর্ষবরণ পরবর্তী সময়ে প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি বর্ষবরণ ও নৈশ্যভোজে অংশ নেন। এতে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় বাঙালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকা। প্রবাসীদের এমন উপস্থিতি মনে হচ্ছিল যেন মাদ্রিদের  বুকে ছোট্ট এক খন্ড বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাতিক্রমী বর্ষবরণ ও নৈশভোজের আয়োজক বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। তরুণ সংগঠক ও বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশন ইন স্পেনের সমন্বয়ক জাকিরুল ইসলাম জাকির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, বাংলাদেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সহ সভাপতি মোঃ জাকির হোসেন, গ্রেটার ফরিদপুর এসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার,কমিউনিটি নেতা মোঃ সেলিম মিয়া, গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক, গ্রেটার নোয়াখালী  কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম মজুমদার, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হোসেন, সহ সভাপতি অসিম রিবেরি ক্রিস, সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির উপদেষ্টা সুমন নূর, যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রানা, কমিউনিটি নেতা সুরুজ মিয়া, ফকরুল ইসলাম, আবু বক্কর, শামীম আহমেদ, আওয়ামীলীগ নেতা রফিক খান, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা নাজমুল ইসলাম নাজু, সিনিয়ির সহ সভাপতি খায়রুজ্জামান জামান, সংগঠণিক সম্পাদক জেন্স শিপার, প্রবীন আওয়ামীলীগ নেতা আহমদ আসাদুর রহমান সাদ, বেলাল আহমদ,শাহ মতিউর রহমান মিনার, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিজানুর রহমান স্বপন চৌধুরী, ময়মনসিংহ এসোসিয়েশনের নেতা এম আই এ আমিন, গ্রেটার সিলেট এসোসিয়েসনের সাধারন সম্পাদক প্রার্থী  ছানুর মিয়া সাদসহ কমিউনিটির প্রবীণ নেতৃবৃন্দ, বাংলাদেশি পরিবারগুলো অংশগ্রহণ করেন। বর্ষবরণ  ও নৈশভোজে আগত অতিথিদের জন্য দেশীয় খাবারের নৈশ্যভোজের আয়োজন করা হয়, অংশগ্রহণকারী সকলে খাবার উপভোগ করেন।
বর্ষবরণ ও নৈশভোজের আয়োজক বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু বলেন, স্পেনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির মানুষদের একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ মিলন-মেলা  আয়োজন আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহূর্ত উপভোগের সুযোগ করে দেয়। তিনি  নতুন বছরে সবার সাফল্যময় কল্যাণ কামনা করেন।
পরিশেষে, নতুন বছরে সবার সাফল্যময় কল্যাণ এবং  দেশ ও দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code