গাংনীতে নারী ক্রিকেট টীমের প্রশিক্ষণ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

গাংনী (মেহেরপুর) :
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারী) বেলা ১২ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলার রহমান আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ ইং এর আওতায় মেহেরপুর জেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রমিলা ক্রিকেট টীমকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রিড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
সহকারী শিক্ষক হুমায়ন কবীর সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান বিশ্বাস।
মাস ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণে প্রশিক্ষানার্থীদের মাঝে ক্রিকেটের পূর্ণাঙ্গ ক্রিকেট সেট প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেছেন, শুধু জ্ঞান অন্বেষণে নয়, মেয়েদের এগিয়ে যেতে হবে খেলা ধুলাতেও। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নারীরাও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাফল্যতুলে ধরে তিনি বলেন একদিন এই জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকেও জাতীয় ক্রিকেট টীমে জায়গা করে নিতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code